1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

শিগগিরই কমবে চালের দাম: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৩০ সময় দর্শন

শিগগিরই ধান ও চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধন করে তিনি এ আশাবাদ জানান। এ সময় কৃষিমন্ত্রী বলেন, হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে। এ বাবদ প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে। মন্ত্রী বলেন, বর্তমানে চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। নানা কারণে এ দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনো মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে। ধান ও চালের দাম বাড়ায় শুরু থেকেই টার্গেট ছিল বেশি উৎপাদনের। ৪৮ লাখ হেক্টর জমিতে ২ কোটি টন বোরো উৎপাদনের লক্ষ্য ছিল। সে অনুযায়ী ফলন পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। গত মৌসুমে আউশে ৩৫ লাখ টন দান উৎপাদনের লক্ষ্য ছিল। আগামী বছর আউশ তার চেয়ে বেশি উৎপাদন করা হবে। গত বছর আমনের উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে। আমনের উৎপাদননির্ভর করে প্রকৃতির ওপর। বন্যার কারণে সেটা ক্ষতিগ্রস্ত হয়। হাইব্রিড চাষ করার কারণে ১০-১৫ দিন আগেই এবার বোরোর ধান এসেছে। আশা করা হচ্ছে হাওরে ধানের চাষ বাড়ানো যাবে। করোনায় খাদ্য নিয়ে যাতে কোন আতঙ্কের মধ্যে পড়তে না হয়, সে জন্য কাজ করছে সরকার। খাদ্য কষ্টে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে জন্য কাজ করছে সরকার। কৃষকরা যাতে ভালো দাম পায়, সে অনুযায়ী ধান কেনা হবে। করোনা ভাইরাস লাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host