1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ওড়াকান্দি গিয়ে মন্দিরে পূজা দিলেন মোদি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৭৬ সময় দর্শন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে পৌঁছেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করেন এবং পূজা দিয়েছেন।

শনিবার দুপুর ১২টা ৫২ মিনিটে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পূজা দেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। এরপর বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host