1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মোদিকে অভ্যর্থনা জানাতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৯৪ সময় দর্শন

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিাপাড়ায় পৌঁছেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন।

এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

পরে নরেন্দ্র মোদীকে সঙ্গে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পরিদর্শন করবেন।

এরপর ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফলের গাছে চারা রোপণ করবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host