1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকের বাবা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩১ সময় দর্শন

গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা ভাঙ্গা মসজিদ এলাকায় ফোনে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে পুলিশ মামুন হোসেন ও প্রেমিক সাগর হোসেনের বাবা মুন্না মিয়াকে আটক করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পূর্বচান্দরা ভাঙ্গা মসজিদ সরকারবাড়ী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ প্রেমিক সাগরের বাবা মুন্না মিয়া ও মামুন নামের এক যুবককে আটক করে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের পূর্বচান্দরা এলাকার এক কিশোরীর সঙ্গে গার্মেন্টকর্মী সাগরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার রাত ১০টার দিকে সাগরের ফোন পেয়ে বাড়ির বাইরে বের হয় ওই কিশোরী। বের হওয়ার পর প্রেমিক সাগর, তার সহযোগী মামুনসহ কয়েকজন ওই কিশোরীকে পাশের একটি কাঠবাগানে নিয়ে যায়। সেখানেই প্রেমিকসহ তিনজন কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

রাতে মেয়েকে ঘরে না দেখে কিশোরির মা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। সকালে ওই কিশোরীকে পাশের কাঠবাগান থেকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসে।

কালিয়াকৈর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে প্রেমিক সাগরের বাবা ও সাগরে এক সহযোগী মামুনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host