1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার
জাতীয়

সংসদ অধিবেশন শুরু, শোক প্রস্তাব উত্থাপন

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আজ সোমবার বিকেলে শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে সাবেক একজন ডেপুটি স্পিকার, সাবেক একজন মন্ত্রী, সাবেক দুইজন প্রতিমন্ত্রী, সাবেক নয়জন

আরও পড়ুন

করোনা পজিটিভ হয়ে হাসপাতালে হাসানুল হক ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর গানম্যান কভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কভিড বুথে কভিডের টেস্ট

আরও পড়ুন

আরেকটি স্বপ্ন পূরণের পথে

নিজস্ব প্রতবেদকঃ পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব। সবগুলো স্প্যান বসানো শেষ। এখন চলছে স্লাব বসানোর কাজ। স্লাবসহ অন্যান্য কাজ সম্পন্ন করে ২০২২ সালেই পদ্মার এপার-ওপার যাতায়াত করতে পারবে মানুষ।

আরও পড়ুন

শিক্ষার্থী ও অভিভাবকরা রোডম্যাপ চায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার

সংবাদ ডেস্ক:  নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো ক্লাসে ফিরতে পারেনি শিক্ষার্থীরা বরং নতুন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে সব স্কুল-কলেজের। আগামী ফেব্রুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মৌখিক

আরও পড়ুন

উন্নয়ন দেখতে বাংলাদেশে আসতে চান বেলজিয়ামের রাজা ফিলিপ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রশংসনীয় আর্থ-সামাজিক উন্নয়ন দেখার জন্য বাংলাদেশ সফর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ। সে দেশে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্‌ রাজপ্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে রাজার

আরও পড়ুন

করোনা টিকা ছাড়ছে বেক্সিমকো, প্রতি ডোজ ১১২৫ টাকা!

সংবাদ ডেস্ক: আগামী মাস থেকেই দেশের বাজারে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে রয়টার্স। প্রতিবেদন

আরও পড়ুন

প্রতি উপজেলায় ৭ লাখ ডোজ ভ্যাকসিন রাখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডেস্ক: প্রতি উপজেলায় ৭ লাখ ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। তিনি বলেন, টিকা

আরও পড়ুন

অন্ধকার থেকে আলোর পথে ৯ জঙ্গি

নিজস্ব প্রতিবেদকঃ আমি যখন হিজরতে ছিলাম, তখন আমার ও পরিবারের উপর চরম দুর্ভোগ নেমে এসেছিল। নিজের কোনো সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবন ছিল না। আমার স্ত্রী একজন চিকিৎসক। কিন্তু জঙ্গিবাদে

আরও পড়ুন

হোয়াইট হাউজের শীর্ষ পদে বাংলাদেশের জায়ান

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া জো বাইডেনের টিমে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জায়ান সিদ্দিক। বাইডেন-কমলার ট্রানজিশন টিমের বিবৃতি থেকে জানা গেছে, জায়ানকে হোয়াইট হাউজের সিনিয়র ডেপুটি

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামাজিক ভাতা পৌঁছানোর ক্ষেত্রে যেন জটিলতা না থাকে

সংবাদ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামাজিক ভাতা পৌঁছানোর ক্ষেত্রে যেন জটিলতা না থাকে। আমরা যে সমস্ত ভাতাগুলো দিচ্ছি এটা যেন যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেব তার হাতে পৌঁছায়। মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে। তাদের যেভাবে খুশি তারা সেভাবে ব্যবহার করবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন বয়স্কভাতা শুরু করি আমি এভাবে হিসাব করেছিলাম যে, কেউ ভাতার ওপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে, একেবারে ঘরে বসে থাকবে না। যেন অন্তত ১০ কেজি চাল কিনতে পারে সেই হিসাবে আমরা ভাতা দেওয়া শুরু করি। তখন ১০ টাকায় এক কেজি চাল পাওয়া যেত। তাই আমরা ১০০ টাকা করে ভাতা দেওয়া শুরু করি। এখন সেটা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে, যা আগের চেয়ে সংখ্যায় বেশি সংখ্যক লোক পাচ্ছেন।–বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাবার মতো কঠিন কাজ বাস্তবায়নে নিজের জীবনের সুখ–স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে কাজ করে গেছেন। মৃত্যুকে সামনে দেখেও তিনি লক্ষ্য থেকে বিচ্যুত হননি। জাতির পিতার থেকে পাওয়া সে শিক্ষাকে পুঁজি করেই অসহায় মানুষের জন্য কাজ করছি। তিনি বলেন, আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়ে শপথ নিই, সেদিনই বলেছিলাম আমি মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রীত্ব আর কিছু না, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে এটা যে, আমি কাজ করার সুযোগটা পাচ্ছি। কাজ করার ক্ষমতাটা পাচ্ছি। কাজেই সেই মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব। আমার সরকার মানে মানুষের সেবক। সেবক হিসেবে কাজ করতে চাই। ২০০৭ সালে সেনানিয়ন্ত্রিত তত্ত্ববধায়ক সরকারের সময়ে গ্রেফতার হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সর্বপ্রথম আমাকেই গ্রেফতার করা হয়েছিল। যদিও আমি বিরোধী দলে ছিলাম, তারপরও। সাধারণত আমাদের দেশে সেটা হয়না। সব সময় দেখা যায় যারা ইমার্জেন্সি দিয়েছে, তারা ক্ষমতায় যে থাকে তাকেই ধরে। কিন্তু সেই সময় আমাকে আগে ধরল। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের কোনও মানুষ ঘর ছাড়া থাকবে না এবং কারও ঘর অন্ধকার থাকবে না, এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অন্ধকার, ঘন অন্ধকার বনায়ন..দেখতে সুন্দর। কিন্তু আমাকে এই ঘন অন্ধকারের সেই ঘন গভীর জঙ্গল পার হতেই হবে এবং আমার চলার পথ শেষ নেই। মাইলের পর মাইল আমাকে যেতে হবে। আমাকে ক্লান্ত হলে চলবে না, ঘুমালে চলবে না। আমার অভিষ্ট লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। আর সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আওয়ামী লীগের প্রতি আস্থা, বিশ্বাস রেখে তাদের বারবার ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুজিববর্ষ এবং আমাদের স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে আমাদের এটাই লক্ষ্য থাকবে যে, আর্থ–সামাজিক উন্নয়নে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। আর সেই কাজ করতে গিয়ে শুধু সরকার একা না, যে যেখানে আছেন তাদেরও নিজ নিজ কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক এলাকার গৃহহীন, ভূমিহীনের তালিকা পেলে তাদের সরকার বাসস্থানের ব্যবস্থা করে দেবে উল্লেখ করে তিনি বলেন, যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরাও করে দেবেন। সবাই মিলে যদি আমরা করি, এই দেশটাকে আমরা নিশ্চয়ই এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ করতে পারব। এই বিশ্বাস আমার আছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host