1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দেশের ICT সেক্টরে অবদানের জন্য সম্মাননা পদক পেলেন খন্দকার মিজান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১২৬১ সময় দর্শন

ঢাকা অফিস: দেশের ICT সেক্টরে বিশেষ অবদানের জন্য ‘‘স্পেশালাইজড ওয়ার্কস”এর ম্যানেজিং ডিরেক্টর  ও পাকিজা টেকনোভেশনের আইসিটি এ্যাডভাইজর খন্দকার মো: মিজানুর রহমান সম্মাননা পদক পেয়েছেন। খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র  মজুমদার এমপি ও তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি আনুষ্ঠানিক ভাবে তার হাতে পদকটি তুলে দেন।

আজ রবিবার (১৪ মার্চ)ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক জোট(বাসাজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাজের সহ-সভাপতি জাহিদ হোসেন।

খন্দকার মো: মিজানুর রহমান বলেন,আমি দীর্ঘদিন দেশের আইসিটি সেক্টরে কাজ করছি। আজকের পদকটি তারই ফসল। আর এটা অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়া বিভিন্ন সময়ে করপোরেট সম্মানা হিসাবেও বেশকিছু পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়েছে।

তিনি দেশের আইসিটি সেক্টরকে যুগোপযোগী ও আরো গতিশীল করাসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং   দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে  যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য : তিনি দীর্ঘ ২২ বছরের কর্ম জীবনে দেশি বিদেশি ও মাল্টিনেশনাল কোম্পানির হয়ে সরকারি-বেসরকারী, ব্যাংক, টেলিকমনিকেশন ইত্যাদি সেকটরে ICT infrastructures এ ভুমিকা রেখেছেন।

পাবনার কৃতি সন্তান খন্দকার মিজান জেলা শহরের দক্ষিণ রাঘবপুর বসুন্ধরা মহল্লার প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম হাবিবুর রহমান খন্দকারের ছোট ছেলে। তার সহধর্মীনি সাবিরা মিজান সুমি ফেসবুকের জনপ্রিয় পেন্সিল গ্রুপের একজন নন্দিত সঙ্গীত শিল্পী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host