1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সুবর্ণ জয়ন্তীতে মোংলায় ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেদা’র আগমন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩১৯ সময় দর্শন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ  ‘কুলিশ’ ও ‘সুমেদা’ মোংলা বন্দরের ৯ নং জেটিতে অবস্থান করছে।

সোমবার (৮ মার্চ) দুপুরে মোংলা বন্দরে এই জাহাজ দুটি পৌঁছায়। এরপর বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেন জাহাজ দুটিকে স্বাগত জানান। এসময়  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১০ মার্চ যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশ ত্যাগ করবে।

সফরকালে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুইটির অধিনায়ক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অপর্ণ করার কথা রয়েছে। এছাড়া খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট’র সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

সফরের সময় কোভিড-১৯ সংক্রান্ত নিয়ম-কানুন অনুসরণ করে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিভিন্ন বিষয় বিনিময়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশ’র নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী সহ ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিক এবং যুদ্ধজাহাজ সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপালসহ ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিক।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুইটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ হতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ও পশুর নদীতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহৃত ৪১/৬০ মিলিমিটার গান এবং এ্যাকুয়াসটিক এমকে-৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদাণ করা হবে।

মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে  এসব গান ও মাইন ব্যবহৃত  হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শণের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জামাদি প্রদাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host