1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কালুরঘাট শিল্প এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ল কারখানা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৩৬ সময় দর্শন

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বৈদ্যুতিক সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেরিডিয়ান কোম্পানির একটি কারখানা।

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানাটির বৈদ্যুতিক প্যানেল রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে মেরিডিয়ান কোম্পানির একটি কারখানায় বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, ‘রাত সাড়ে ৩টার দিকে কালুরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অফিস। সঙ্গে সঙ্গে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host