1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমানের গাঁজাসহ আটক-২ ট্রাক জব্দ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫৭ সময় দর্শন

কলিট তালুকদার,পাবনা: ট্রাকে করে গাঁজা পাচার করার সময় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমানের গাঁজাসহ দুইজনকে আটক করেছে।

আটককৃত আবু তালেব (৪৫) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ধৌলাই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আর ট্রাক চালক তোজাম্মেল হক (৩৫) লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি গ্রামের হোসেন আলীর ছেলে।

র‌্যাব পাবনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র‌্যাবের একটি দল পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। এসময় ঢাকা মেট্রো-ট ২২-৩৩৫২ নম্বরের একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে তোজাম্মেল হক ও আবু তালেব কে আটক করে।

ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host