1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইউপি সদস্যের মৎস্য ঘেরে গাঁজা চাষ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০৭ সময় দর্শন

পিরোজপুরের নাজিরপুরে ইউপি সদস্যের ঘের থেকে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই মৎস্য ঘেরে উপরের জমিতে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেন।

জানা গেছে, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের (খেজুরতলা) ইউপি সদস্য (মেম্বার) মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেন থানা পুলিশ।

ঘের মালিক বালুল খান ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।ওই দিন দুপুরে থানা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, সাইফুল হোসেনের নেতৃত্বে একটি দল ওই সব গাঁজা গাছ উদ্ধার করেন।

থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই জমিতে গাঁজা চাষের খবর পাই।

সেখানে গিয়ে দেখা যায় সবজির সঙ্গে গাঁজা চাষ করা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ওই ইউনিয়ন যুবলীগ নেতা স্থানীয় মো. এহসানুল কবির তুহিন জানান, ইউপি সদস্য বাবুল খানের ওই জমিতে দীর্ঘ দিন ধরে গাঁজা চাষ হচ্ছে।

তিনি স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ তার ওই জমিতে যাওয়ার সাহস পায় না। গত ২-৩ দিন আগেও সে কিছু গাঁজা গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।

ইউপি সদস্য মো. বাবুল খান মুঠো ফোনে জানান, গত প্রায় ৭-৮ বছর ধরে ওই জমি আমি খাচ্ছি না। জমিটি আমার ভগ্নিপতি মো. মনির ডাকুয়া চাষ করছেন। কেউ আমাদের বাজাতে ওই জমিতে গাঁজা চাষ করতে পারে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুজ্জামান আরটিভি নিউজকে জানান, বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host