1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯৩ সময় দর্শন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ২৭ জনে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত করা হয়।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮৮৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫০ জন এবং উপজেলায় ৭ জন। করোনার টিকা কার্যক্রমে সর্বশেষ একদিনে টিকা নিয়েছেন ২১ হাজার ৪৮৭ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ টি নমুনা পরীক্ষা করে দুজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১ হাজার ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ১২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করে তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়।

এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৯টি, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১০টি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host