1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৩

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০৪২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাবার সময় নষ্ট অবস্থায় রাস্তার বাম পাশে দাঁড়ানো ছিল। ঘটনার সময় ৫ জন যাত্রীসহ একটি মাইক্রো বাস ঈশ্বরদীর দিকে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো লোরেট ট্রাক্টর গাড়িটির পিছনে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host