1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ঈশ্বরদীতে পাঁচ মাসেও খোঁজ মেলেনি কলেজ ছাত্রী শশীর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫২০ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর সকালে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শশী খাতুন (১৬)। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। গত ৫ মাসেও তার খোঁজ পাওয়া যায়নি।

শশী খাতুন ঈশ্বরদী মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং দিয়াড় বাঘইল গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে।

শশীর বাবা ইসমাইল হোসেন জানান, গত বছর ১৯ সেপ্টেম্বর একই এলাকার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শশী। এরপর আর তার খোঁজ মেলেনি। শশীর নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে নিখোঁজ হওয়ার আগে শশী তার বাবা-মায়ের উদ্দেশে তিন পৃষ্ঠার একটি চিঠি লিখে যান। অনিম নামের একটি ছেলেকে সে ভালোবাসে বলে চিঠিতে উল্লেখ করে। অনিম বাঘইল গ্রামেরই সাইদুল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় অনিমকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শশীর মা আছিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, অনিমের সঙ্গে আমার মেয়ে শশীর প্রেমের সম্পর্ক ছিল। অনিম বাড়িতেই রয়েছে, এলাকায় ঘোরাঘুরি করছে। অথচ আমার মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কী ষড়যন্ত্র বা রহস্য লুকিয়ে আছে তা আমরা বুঝতে পারছি না।

এ বিষয়ে ঈশ্বরদী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিভিন্নভাবে খোঁজ করেও শশীর সন্ধান পাইনি। তবে এখনও হাল ছাড়িনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, আমরা শশীকে উদ্ধারের জন্য সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host