1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জামালপুরে ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণ গ্রেফতার-১

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১১ সময় দর্শন

জামালপুরের বকশীগঞ্জে ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার নাবিল মিয়া ওই উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহপাড়ার রেজাউল হকের ছেলে।

বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট।

তিনি জানান, ফুলদহপাড়া গ্রামের ওই কিশোরীকে মঙ্গলবার রাতে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নাবিল মিয়া। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। বুধবার রাতে মামলা করেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। বৃহস্পতিবার ভোরে নাবিল মিয়াকে গ্রেফতার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেফতার নাবিল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে জামালপুর কোর্টে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host