1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় ট্রাক মোটর সাইকেল সংঘর্ষে নিহত-১ আহত-১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৬ সময় দর্শন

কলিট তালুকদার,পাবনা: পাবনা-পাকশি-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের সদর উপজেলার দাপুনিয়ায় ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।

নিহত কামরুল ইসলাম (৩৫) দাপুনিয়া ইউনিয়নের টিকুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আর আহত বিপুল (৩৪) একই ইউনিয়নের খোদাইযেরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরির্দশক সোলাইমান জানান, বুধবার সকালে দাপুনিয়া থেকে কামরুল ও বিপুল মোটরসাইকেল যোগে ঈশ্বরদীর ইপিজেডে তাদের কর্মস্থলে যাচ্ছিল। সকাল সাতটার দিকে তারা পাবনা-পাকশি-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দাপুনিয়া বাজারে পৌছালে ঈশ্বরদী থেকে পাবনা শহরগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হয়। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host