1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাণীশংকৈলে আগুনে পুড়ে ২০ টি বাড়ি পুড়ে ছাই

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১২ সময় দর্শন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব রাতোর (হিন্দু পাড়া) গ্রামে  ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে আগুন লেগে ২০ টি বাড়ির প্রায় ৪০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে
 । জানা গেছে ওই গ্রামের পাথানুর বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন এর সূত্রপাত হয় । আগুন  নিভাতে পীরগঞ্জ ও রাণীশংকৈল ফায়ার সার্ভিস
 ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, বুদ্ধি নাথ, ভেনসা, ঘগেন, পাথানু ,মাঝিল ,কামিনী বালা, ধনদেব , বকুল , ফুলশরি , হরিপদ ,সফিন, গোবিন্দ , আলতা , তুরেন,গদা সহ আরো অনেকে । খবর পেয়ে  উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সেখানে উপস্থিত ছিলেন  । তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নগদ ২ হাজার করে টাকা, একটি করে কম্বল,ও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন । এই সাথে রাতোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সবুরও নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চিড়ামুড়ি ও গুড় বিতরণ করেন।
এ ব্যাপারে ইউএনও বলেন ক্ষতিগ্রস্ত দের কাছ থেকে পরবর্তি সাহায্যের জন্য লিখিত আবেদন চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host