1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

অতিরিক্ত ভিটামিন-সি গ্রহণে রয়েছে বিপদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: মহামারি প্রকোপ যখন শুরু হলো তখন থেকে গুঞ্জন উঠেছিল বেশি বেশি করে ভিটামিন-সি খেতে। বলা হচ্ছিলো একমাত্র ভিটামিন-সি পারবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনা থেকে সুস্থ রাখতে। তখন যেনো করোনা থেকে বাঁচতে সকাল থেকে রাত পর্যন্ত একমাত্র ভরসা ছিলো ভিটামিন-সি।

নিঃসন্দেহে ভিটামিন-সি ইমিউনিটি, শরীর থেকে বিষ নিঃসরণ, শরীরকে শক্তিশালী করে তুলতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বলে মন্তব্য করা যেতে পারে। তবে অতিরিক্ত পরিমাণে ভিটামিন-সি খেলে শরীরের উপকারের থেকে ক্ষতি হবারই সম্ভাবনা বেশি তৈরি হয়।

কারণ মানব শরীর নির্দিষ্ট পরিমাণে ভিটামিন-সি নিতে সক্ষম। শুধু ভিটামিন-সির ক্ষেত্রেই নয় সকল ভিটামিনের ক্ষেত্রেই একই। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে গড়ে ৬৫ থেকে ৯০ মিলিগ্রাম ভিটামিন-সি শরীরে যাওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি ভিটামিন গ্রহণের মাত্রা হতে পারে দিনে ২০০০ মিলিগ্রামের মতো।

মানুষের দেহের রোগ প্রতিরোধে ভিটামিনসি গ্রহণে যেমন সমস্যা সমাধান হয়, ঠিক তেমনই অতিরিক্ত গ্রহণে হতে পারে বিপদ।

যদি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা হয় তাহলে শরীরের জন্য তৈরি করতে পারে নানা বড় ধরণের বিপদ। তন্মধ্যে অন্যতম কিছু জটিল সমস্যা হতে পারে,

– পাকস্থলীর নানা সমস্যা তৈরি করে।

– ডায়রিয়া হয়।

– কিডনিতে পাথর হওয়ার প্রবণতা তৈরি করে।

তাই ভিটামিন- সি গ্রহণের ক্ষেত্রে শরীরের জন্য কতটুকু প্রয়োজন তা অবশ্যই চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host