1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

যমজ কনের যমজ বর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭০২ সময় দর্শন

বরিশালে যমজ বোন সোনালী কর্মকার-রুপালী কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছে যমজ ভাই সজল কর্মকার-কাজল কর্মকারের। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই মেয়ের স্বামীদের দেখতে বাড়িতে ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ।

সোমবার রাত ১১টার দিকে বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। সোনালী কর্মকার ও রুপালী কর্মকারের বাবার নাম স্বপন কর্মকার। তারা দুজনই বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

যমজ ভাই সজল কর্মকার ও কাজল কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাটের স্বর্ণকার নিখিল লাল কর্মকারের ছেলে। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।

মাস কয়েক আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে সোনালী-রুপালী আর সজল-কাজলের বিয়ে পাকাপাকি হয়। সোমবার রাতে সেই বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। যা সুষ্ঠুভাবে শেষ হয়েছে।

নগরীর ভাটিখানা থেকে বিয়ের অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই, তবুও বর-কনে দেখতে এসেছেন তিনি। বিষয়টি তার কাছে খুবই ভালো লেগেছে।

রাজীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন বলেন, যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি খুবই অন্যরকম। তাই এ ধরনের বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি।

সৌরভ দাস নামে নাজির মহল্লা এলাকার এক বাসিন্দা বলেন, বিয়ে দেখতে অনেক লোক এসেছেন। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ দাওয়াত না পেয়ে। তবে খুব ভালোই লেগেছে। এমন বিয়ে তো সচরাচর দেখা যায় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host