1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

চট্টগ্রামে পৌঁছাল ৪ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৫৩৫ সময় দর্শন

সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পৌঁছেছে ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। কোল্ড চেইন বজায় রেখে ৩৮ কার্টুনে নেয়া এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে।

রোববার সকাল ৭টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসব ভ্যাকসিন পৌঁছায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি আরো জানান, ভ্যাকসিনের জন্য নগর ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন।

ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে আসার পর এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। ইপিআই কর্মসূচির মতো করেই করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচিও পরিচালিত হবে। এজন্য মহানগরীতে টিকাদানে নিয়োজিতদের প্রশিক্ষণ ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান বা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে।

সিভিল সার্জন জানান, করোনার টিকাদানে নিয়োজিত থাকবে মোট ৪২টি টিম। টিকাদানকারী হিসেবে দুজন মিডওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং চারজন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে প্রতিটি টিমে ছয়জন করে সদস্য থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host