1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালেন নববধূ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৬৩১ সময় দর্শন
পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে রক্তাক্ত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেখে পালালেন নববধূ। আজ শুক্রবার (২২ জানুয়ারি) রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুরুষাঙ্গ কাটার পর প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত কয়েক মাস আগে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তার স্বামীর বাড়ি ছাড়েন। আহত ওই ব্যক্তির নাম পলান সরকার (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া লক্ষ্মীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পলান সরকার বলেন, বাঘার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খদেজা বেগমের সঙ্গে গত কয়েক মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকেন। মাঝে-মধ্যেই তিনি তার স্ত্রী খদেজাকে দেখতে শ্বশুর বাড়িতে যেতেন। কিন্তু এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে ভোরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এর কিছুক্ষণ পর তিনি আবারও ঘুমাতে যান। এ সুযোগে স্ত্রী খদেজা তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে রক্তক্ষরণ শুরু হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ফেলে পালিয়ে যান তার নববধূ স্ত্রী খদেজা।
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মৌসুমী রহমান বলেন, সকালে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিতে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। এরপর থেকে তার সঙ্গে আসা কাউকে খুঁজে পাওয়া যায়নি। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম  বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host