1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি সোমবার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৬২৮ সময় দর্শন
প্রতিকী ছবি

সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি সোমবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে এ লটারির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিকেল ৫টা থেকে নির্ধারিত লিঙ্কগুলোতে ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে। ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে। তবে ম্যানুয়ালি না করে সফটওয়্যারের মাধ্যমে এ লটারি আয়োজন নিয়ে অভিভাবকদের মধ্যে নানা উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। লটারির গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন।

সারাদেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। এসব বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া সব বিদ্যালয় এখনো অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি। এ কারণ এবছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে মোট শূন্য আসন আছে ৭৭ হাজার ১৪০টি। আর এসব আসনে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি।

লটারির ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফটওয়্যারের মাধ্যমে স্ব স্ব স্কুলের প্রতিষ্ঠানের মেইলে পাঠিয়ে দেবে। নির্ধারিত লিঙ্কে গিয়ে প্রতিষ্ঠান সেটি প্রিন্ট করে স্কুলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host