1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আনুশকা-দিহানের প্রেমের সম্পর্ক ২ মাস আগে থেকে: পুলিশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৬০৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের সঙ্গে ফারদিন ইফতেখার দিহানের দুইমাস আগে থেকে সম্পর্ক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সেইসাথে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত দিহানের তিন বন্ধুকে নজরদারিতে রাখা হয়েছে। রবিবার, মামলার অগ্রগতি নিয়ে এসব তথ্য দিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজাদ্দুর রহমান।

আনুশকা হত্যাকান্ডের ঘটনায় একজনকে আসামি করা নিয়ে দ্বিধায় পরিবার। দিহানের বয়স কমিয়ে দেয়া হয়েছে বলেও সন্দেহ তাদের। আগে থেকে দিহানের সাথে কোন সম্পর্ক ছিলো না বলেও দাবি পরিবারটির।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, গেল নভেম্বর থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। আর হাসপাতালের দেয়া তথ্যের ভিত্তিতেই মামলায় নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে।

আটক দিহানের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হলেও পুলিশের নজরদারিতে রয়েছে তারা।  ডিএনএ পরীক্ষায় তাদের সম্পৃক্ততা পেলে নেয়া হবে ব্যবস্থা।

কারাগারে থাকা আসামি দিহানের পক্ষে এখনও কোন আইনজীবী নিয়োগ করেনি তার পরিবার।  বৃহস্পতিবার গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানে বন্ধুর বাড়িতে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় আনুশকা নূর আমিনের। ওই দিনই ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানের বিরুদ্ধে মামলা করে আনুশকার পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host