1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

দুই শিশুর কান্নায় জামিন পেলেন মা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৬২৫ সময় দর্শন

নানির করা মামলায় বাবা-মা কারাগারে। তাদের জামিনের জন্য প্রতিবেশীর হাত ধরে ঢাকার নিম্ন আদালতের বারান্দায় এসে দুই শিশুর কান্না। এই দুই শিশুর নানী মোমেনা বেগমের দায়ের করা মামলায় তাদের মা ও বাবা কারাগারে বন্দি ছিলেন। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে মাকে তাদের কাছ থেকে দূরে রাখা হয়। বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয়ে ছিল দুই শিশু। মা বিহীন পরিস্থিতি যে কতোটা কষ্ট আর যন্ত্রণার তা কেবল ওই দুই শিশুই অনুভব করছিল। পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন ছিল তারা।

যে কারণে গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) সারাদিন প্রতিবেশীর হাত ধরে কান্না করতে করতে আদালতে মা-বাবাকে জামিন করাতে গিয়েছিল দুই শিশু। কিন্তু ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিজিএম) তাদের মা-বাবার জামিন দেননি। যে কারণে আজ বুধবার (২৩ ডিসেম্বর) আদালতের বারান্দায় কান্না করা ওই দুই শিশুর মাকে জামিন দেন হাইকোর্ট। তবে বাবার জামিন দেননি আদালত।

স্বপ্রণোদিত হয়েই হাইকোর্ট এ আদেশ দেন। এসময় মামলার বাদী ওই দুই শিশুর নানীর (মোমেনা বেগম) সাথে খারাপ আচরণ করলে জামিন বাতিল হবে বলেও জানান হাইকোর্ট। চুরি ও মারধরের মামলাটি নিজের মেয়ে ওয়াসিমা ও জামাই তোফায়েলের নামে করেন ৬০ বছরের বৃদ্ধা মোমেনা বেগম।

পরে কুমার দেবুল দে জানান, আদালত শুনানি নিয়ে শিশু দুটির মাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছেন। আমার জানা মতে  ইতোমধ্যে আদেশ নিম্ন আদালতে পৌঁছে গেছে। হয়তো শিশু দুটির মা আজকে মুক্তি পেতে পারেন।

গতকাল সিজিএম আদালতের ম্যাজিস্ট্রেট জামিন না দিয়ে উল্টো আদালতে বেশি কান্নাকাটি করায় উপস্থিত পুলিশকে শোকজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host