1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এবার ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৭ সময় দর্শন

এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধিবাসী আরনুডো ফাওয়ান্ডার । আরনুডো ফাওয়ান্ডার বলেছেন, ইসরাইল ও আমেরিকান লবি আমাকে ইসলামের নবী মুহাম্মদ (সা.) কে অবমাননা করে ফিল্ম নির্মাণের জন্য প্ররোচিত করেছিলো। আজ আমি সে কাজের জন্য খুবই লজ্জিত। -আর রায়(কুয়েত), ঈমান২৪

আরনুডো ফাওয়ান্ডার কুয়েতের ‘আর রায়’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি সেই অপরাধটি করার পর নিজের মধ্যেই ভুল বুঝতে পারি। তখন কিছুটা বিচলিত হয়ে যাই। ফলে এক পর্যায়ে আমার ইসলাম গ্রহণের সুযোগ হয়। তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছি। এখন একটি ইসলামি সংগঠন করার কথা ভাবছি। আমি মনে করি, হল্যান্ডের রাষ্ট্রীয় আইন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন করতে বাধা দেয় না। বরং পূর্ণ অনুমোদন দিয়ে থাকে।

তিনি জানিয়েছেন, আমি যখন ওই ফিল্ম তৈরি করি তখন আমার ধারণা ছিলো ইউরোপের জন্য ইসলাম হুমকিস্বরুপ এবং ইসলামের কারণে এখানে বিরূপ প্রভাব পড়ছে। কিন্তু পরবর্তীতে আমার এ ভুলও ভেঙ্গে যায়। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আমি এমনটি মনে করতাম। এটা ছিলো আমার মুর্খতার ফল। তিনি আরো বলেন, ফিল্ম তৈরির মাধ্যমে আমরা মানুষকে ইসলাম সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি তার জন্য লজ্জিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host