1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গোপালপুরে হানাদারমুক্ত দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯২ সময় দর্শন

নানা আয়োজনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পাকহানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সোবহান তুলা’র সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার তোরাপ আলী শিকদার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১সালের ১০ ডিসেম্বর বেলা ৩ টায় ভারতীয় ৩টি মিগ-২১ বিমান গোপালপুর ও ঘাটাইল থানার উপর একযোগে ট্রাম্পিং করে। দুই থানার ক্যাম্পে অবস্থিত পাকসেনা ও রাজাকারেরা বাঁচার তাগিদে রাতের আঁধারে গোপালপুর থেকে পালিয়ে যায়। এদিকে বিমান হামলায় ¶তিগ্রস্থ হওয়ার আশংকায় গোপালপুর থানার স‚তি, নন্দনপুর, ভ‚য়ারপাড়া, চরপাড়া, গোপালপুর গরুহাটিসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া মুক্তিযোদ্ধারা নিরাপদ দ‚রত্ব থেকে পাক সেনাদের ঘেরাও করে রেখেছিলেন। পাক সেনাদের পালিয়ে যেতে দেখে তারা মিঞা কমান্ডার ও চাঁদ মিঞার প্লাটুনের মুক্তিযোদ্ধারা তাদের ধরার জন্য ধাওয়া করেন। প্রায় ১ ঘন্টা গোলাগুলি হয়।

১০ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে শত্রু সেনা গোপালপুর থানা থেকে পালিয়ে যায়। সকাল ১১ টা ৩০ মিনিটে আরজু কোম্পানীর চাঁদ মিঞার প্লাটুনের মুক্তিযোদ্ধারা গুলি করতে করতে গোপালপুর থানায় প্রবেশ করেন। সেই সাথে গোপালপুর থানা হানাদার মুক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের দখলে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host