1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বনানীতে বন্ধুর মেয়েকে ধর্ষণ করায় এক ব্যক্তিকে যাবজ্জীবন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: রাজধানীর বনানীতে বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি সবুজ ভুক্তভোগীর বাবার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে তাদের বাসায় আসা-যাওয়া করতেন। ২০১৭ সালের ১ আগস্ট মেয়েটির মা-বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।

এ সুযোগে তাকে ধর্ষণ করেন আসামি। পরদিন মেয়েটির মা বনানী থানায় সবুজ মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ২০১৮ সালের মার্চে বনানী থানার এসআই আশরাফুল আলম আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host