1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

তারাগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মক্তবের ইমাম আটক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৬৩১ সময় দর্শন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মক্তবের ইমাম দ্বারা এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের একটি গ্রামে ১০ বছরের মক্তব পড়ুয়া এক শিশু কন্যাকে মক্তব ছুটি হওয়ার পর পার্শ্ববর্তী একটি ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটি বর্তমানে রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার অভিযোগ পেয়ে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ইমামকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।উক্ত ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা হয়েছে। যার নং-২, তারিখ ৪/১১/২০২০।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, মামলার পর আমরা ঘটনার দিন রাতেই ইমামকে আটক করে থানায় নিয়ে আসি এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host