1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিনন্দেরপাড়া ২২ গ্রামের ঈদগাহ মাঠের কমিটি গঠন: সভাপতি হায়দার আলী, সম্পাদক খলিলুর রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

 

নিপুন জাকারিয়া :—

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ২২ গ্রাম বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠের নতুন কমিটি আনন্দগন পরিবেশে গঠন করা হয়েছে। ১৫ মে শুক্রবার ঈদগাহ মাঠে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিচতিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, নব গঠিত কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবুল হাসেম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাঠ পরিচালনা কমিটি সাবেক বিভিন্ন পদে দায়িত্বে থাকা, রফিকুল ইসলাম বাদল, জালাল উদ্দীন, খোরশেদ মেলেটারী, নাজিমুদ্দিন, সাজু মিয়া, মকবুল হোসেন, ময়নাল মিয়া, রিপন, রাহাদ মোল্লাসহ অনেকে। প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে, মাগরিব নামাজের পড়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় পর্যায়ে প্রস্তাবনার মাধ্যমে কুটামনি গ্রামের আলহাজ্ব হায়দার আলীকে সভাপতি ও বিনন্দেরপাড়া গ্রামের খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক, উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত করা হয়। পরে সর্বসম্মতি ক্রমে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিনন্দের পাড়া গ্রামের শরাফত আলী, যুগ্ম সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেলা পিঙ্গলহাটী গ্রামের কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কালাবহ গ্রামের শামসুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সোজায়েত আলী সোজা। নির্বাচিত কমিটি আগামী তিন বছর, ঐতিহ্যবাহী ২২ গ্রাম বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠের দায়িত্ব পালন করবে। নির্বাচিত কমিটির সদস্যরা মাঠের উন্নতিকল্পে, ২২ গ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রায় তিন যুগ ধরে, সুনামের সাথে, ২২ গ্রামের ঐতিহ্যবাহী বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠটি পরিচালিত হয়ে আসছে।

 

নিপুন জাকারিয়া
জামালপুর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host