1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

চট্টগ্রাম মহানগরে এনসিপির কমিটি ঘিরে তোলপাড়, একযোগে ২২ নেতার পদত্যাগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৭ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।

এর আগে বৃহস্পতিবার মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মতো গুরুতর অভিযোগও তোলা হয়।

দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করা রাফসান জানি রিয়াজ বলেন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নজরে আনা হবে এবং কমিটির পুনর্মূল্যায়নের দাবি জানানো হবে।

সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা নিয়ে তারা দলে যুক্ত হয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও অনৈতিক কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতারা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host