1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৮ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৪ঠা মে, সোমবার সকালে আদালতের মাধ্যমে রেজাউল করিমকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করে। সেই মামলায় পুলিশ রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। ওই দিন বিকেলে প্রধান শিক্ষক রেজাউল করিম পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে নির্জন শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

বাড়িতে যাওয়ার পর ছাত্রীটিকে অসুস্থ দেখাচ্ছিল। পরিবারের সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি জানায়। রোববার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে এলে ছাত্রীটির চাচি কয়েকজনকে সাথে নিয়ে সেখানে গিয়ে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

একপর্যায়ে তারা মিছিল বের করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশে খবর দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নান।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩রা মে, রোববার সংবাদ পেয়ে পুলিশ ওই শিক্ষার্থী ও তার পরিবারকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ ওইদিনই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

সোমবার সকালে আদালতের মাধ্যমে রেজাউলকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host