1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ছাত্রদল নেতার ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মার্কেট দখলের প্রতিবাদে বিধবার সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিধবা নারীর সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক ও স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, দোকান দখল এবং মারধরের অভিযোগ তুলেছেন পারুল আক্তার নামে এক নারী।

তবে ছাত্রদল নেতার দাবি, এটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং মূলত ওই নারীর স্বামীর প্রথম পক্ষের সন্তানদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হচ্ছে।

অভিযোগের তির ছাত্রদল নেতার দিকে। ১লা মে, শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পারুল আক্তার কান্নায় ভেঙে পড়েন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর ছাত্রদল নেতা আজমীর তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় শান্তির হাট বাজারের একটি মার্কেটের দোকানগুলো আজমীর দখলে নিয়েছেন এবং সুবর্ণচরের চাষের জমিও কবজায় রেখেছেন। প্রতিবাদ করায় তাকে ও তার সন্তানদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে। একবার ৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল।

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নাম ভাঙিয়ে আজমীর তাকে নিয়মিত হুমকি দিচ্ছেন বলেও উল্লেখ করেন এই বিধবা নারী। তিনি নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host