1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, সিপিবির প্রতিবাদ 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭২ সময় দর্শন
জেলা সিপিবির উদ্যোগে শনিবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
স্বপ্ন প্রতিদিন ডেস্ক
বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবং গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের জেলা কমিটির উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, জেলা সিপিবির  সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর আলম মণ্ডল, ফুলছড়ি উপজেলা সিপিবি নেতা আব্দুল্লাহ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন ডিজেল ও  পেট্রলের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম ১৭ দিনে ৬০০ টাকা বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিং এ জনজীবনে দুর্ভোগের বিষয় উল্লেখ করে বক্তারা অবিলম্বে তা বন্ধের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিপিবির  কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host