1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিপাকে পরীক্ষার্থীরা: লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের মধ্যেই ১৫-১৬ ঘণ্টার ভয়াবহ লোডশেডিংয়ে নাটোরের লালপুরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, শিশু ও বয়স্কসহ সব শ্রেণি-পেশার মানুষ। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে উপজেলায় সর্বোচ্চ ৩৬ থেকে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, লালপুরে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এমন তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সরেজমিন দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বড়বাড়িয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী তানিয়া খাতুন বলেন, ‘দিন ও রাতের অধিকাংশ সময়ে বিদ্যুৎ থাকছে না। এতে পড়াশোনা ও ঘুম কোনোটাই হচ্ছে না। ফলে পরীক্ষার পূর্ণ প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে।’

অন্য সাধারণ শিক্ষার্থীদের অবস্থাও একই রকম। উপজেলার রক্তিম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শীতুল আক্তার মাহি বলে, ‘ফ্যান না চলায় এই গরমে একটি কক্ষে এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। অনেকে বাধ্য হয়ে ক্লাসে হাতপাখা নিয়ে পড়াশোনা চালায়।’ লোডশেডিংয়ে অনেক সময় গাছের নিচে খোলা মাঠে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ এইচ এম কামরুজ্জামান রাসেল। এদিকে বিদ্যুতের ওপর নির্ভরশীল বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসাপ্রতিষ্ঠান, খামারি ও কৃষকেরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অতিরিক্ত গরমে গত সাত দিনে প্রায় ১০০ মুরগি মারা গেছে জানিয়েছেন উধনপাড়া গ্রামের পোলট্রি খামারি মুক্তার হোসেন। তিনি বলেন, দিনে ১৬ থেকে ১৭ ঘণ্টার লোডশেডিংয়ে খামারের মুরগি টিকিয়ে রাখা যাচ্ছে না। এতে লোকসানে পড়বেন তিনি। ঢুষপাড়া গ্রামের ভ্যানচালক নুরুজ্জামান বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দিতে পারছেন না তিনি। ফলে ভাড়া মারতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন। বিদ্যুতের এমন ভয়াবহ অবস্থায় অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। রহিমপুর গ্রামের টুলু খাতুন বলেন, রাতে এক ঘণ্টা পরপর দুই ঘণ্টার লোডশেডিং হয়। এতে কেউ ঘুমাতে পারছি না। শিশুরা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়া এবং বৃদ্ধরা শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া হৃদ্‌রোগে আক্রান্ত রোগীরা ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুনজুর রহমান বলেন, লোডশেডিংয়ের কারণে রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি চিকিৎসাসেবা দিতে তাদের বেগ পেতে হচ্ছে। এ অবস্থার দ্রুত উন্নতি হওয়া প্রয়োজন।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, লালপুর উপজেলায় প্রতিদিন গড়ে ২৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে অর্ধেকেরও কম। অর্থাৎ ১০ থেকে ১৩ মেগাওয়াট। ফলে উপজেলার ৯টি ফিডারে পর্যায়ক্রমে দেড় ঘণ্টার লোডশেডিংয়ের পর এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কখনো কখনো সেটাও সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে এটি একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেটা এখন বলা সম্ভব নয়।

এদিকে লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের সুপারিশে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের কথা জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ডিজিএম রেজাউল করিম জানান, অতিরিক্ত বরাদ্দকৃত তিন মেগাওয়াট বিদ্যুৎ লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় সরবরাহ করা হচ্ছে। তবে সেটাও চাহিদার তুলনায় অপ্রতুল।

এ অবস্থায় আরও বিদ্যুৎ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি তিনি উদ্যোগ গ্রহণ করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host