1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এসএসসির প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ সময় দর্শন

copy sharing button

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ী গিরিধারী পুর আদর্শ উচ্চ বিদ্যালযয়ের ৩৬ পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে এই অবস্থান নেন তারা। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র হস্তান্তরের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থী অবরোধ প্রত্যাহার করে নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ‘আগামীকাল পরীক্ষা অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের এডমিট কার্ড দেননি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি। এই পরীক্ষা আমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। তাই অভিভাবকদের সাথে নিয়ে রাস্তায় নেমেছি।’

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা সঠিক সময়ে বোর্ডে জমা না দেওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। এ ঘটনার জন্য দায়ী প্রধান শিক্ষকের বিচার দাবি করেন তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার ও থানার ওসি সরোয়ার আলম খান ঘটনাস্থলে যান। এসময় ইউএনও রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেন এবং রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে যান।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষককে জবাবদিহি করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host