স্বপ্ন প্রতিদিন ডেস্ক
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল থেকে পাঠানো প্রতিদিনের হাম আপডেট থেকে এ তথ্য জানা যায়। নিহত শিশুর বয়স ৩ মাস। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ওই শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, শেষ ২৪ ঘণ্টায় হামর উপসর্গ নিয়ে আরো ৩৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ মোট ভর্তি হয়েছে ৬১১ জন। সুস্থ হয়ে ফিরেছে ৫১৯ জন। এ সময়ে মোট ১৪ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৮ জন।





