1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি: স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৪ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড় চলছে। এ ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি হিসেবে দেখছে সচেতন মহল। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দিতে জোরালো দাবি উঠেছে। বুধবার রাতে পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার তিনজনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন (২২) শরীফুল ইসলাম (২৩) সিয়াম (২০)।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিকটিম নারী ও তার স্বামীর সঙ্গে হোমনা সদরের ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশা নিয়ে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের কিশোর গ্যাং লিডার আশিকুর রহমান (২৪) ও তার ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে ওই দম্পতির পথ রোধ করেন। অভিযুক্ত যুবকেরা দম্পতিসহ অটোরিকশাটিকে জোরপূর্বক একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যান। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেয়। অন্যরা তার স্বামী ও অটোরিকশার চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় হোমনা উপজেলাসহ গোটা জেলায় তোলপাড় চলছে। সচেতন মহল এ ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসেবে উল্লেখ করছেন। ঘটনাটি টক অব দ্যা ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে।

নারী নেত্রী আলেয়া বেগম বলেন, এটি একটি মধ্যযুগীয় বর্বরতা। সভ্য যোগে এটা অবাস্তব। এমন ঘটনা আগে রূপকথার গল্প হিসেবে আমরা শুনতাম। কিন্তু হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনাটি রূপকথার গল্পকেও হার মানায়। এখন দেখি পুলিশ এ ঘটনায় কি পদক্ষেপ নেয়। কুমিল্লা এইড এর নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী বলেন, অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা ঘটেছে। এটা কল্পনার বাইরে। এ ঘটনায় সচেতন মহলকে বাকরুদ্ধ করেছে। ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোমনা থানার এসআই আনিস উদ্দিন বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জবানবন্দি নিতে পারে। আমরা জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, মূলত বখাটে আশিকুর রহমানের নেতৃত্বে এ ধর্ষণকাণ্ড ঘটেছে। এ সময় তার ৬-৭ জন সহযোগী ছিলেন। আমরা তদন্ত করে এবং ভিকটিমের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে অবগত হয়েছি। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তারাও বেশ কিছু তথ্য দিয়েছে। তারা আদালতে স্বীকারোক্তি দিলে রিমান্ড চাইব না। অন্যথায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। মূল ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host