1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৩ সময় দর্শন
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ ১৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৩৭। আর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৭৪। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৭ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ২৪৩।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host