1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

লেবাননের দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ, ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বৈরুত, ১৭ এপ্রিল ২০২৬: লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে এই অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে স্থায়ী নিরাপত্তা ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৬ এপ্রিল থেকে ১০ দিনের এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা চালিয়ে স্থায়ী শান্তি ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে লেবাননে উদযাপন শুরু হয়।

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হাজারো মানুষ যানবাহনে করে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, সব পক্ষকে এটি সম্মান করতে হবে এবং এটিকে স্থায়ী শান্তির দিকে অগ্রসর হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির অংশ এবং এটি আঞ্চলিক যুদ্ধ থামানোর একটি ইতিবাচক পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার পথ খুলে দিয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, এই ১০ দিনের যুদ্ধবিরতি সফলভাবে মেনে চলা এবং এরপর স্থায়ী চুক্তিতে পৌঁছানো নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতা ও আলোচনার অগ্রগতির উপর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host