1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পুলিশে চাকরি পেতে টাকা লাগে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত; দালালের কাছে নয়, মেধার ওপর ভরসা রাখুন–খুলনা রেঞ্জ ডিআইজি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৭ সময় দর্শন
তেরখাদা প্রতিনিধি:
খুলনা রেঞ্জে কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।”
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ, মেধাভিত্তিক ও জিরো টলারেন্স নীতিতে পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেন।
ডিআইজি জানান, নিয়োগকে ঘিরে সক্রিয় দালালচক্র দমনে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যে প্রতারণার অভিযোগে একাধিক দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই—মেধাই হবে একমাত্র যোগ্যতার মানদণ্ড।”
এবারের নিয়োগে প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকেই শূন্যপদ পূরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন—পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host