1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দর্শন
জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) বিকালে শিশুটির বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে জামালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযুক্তের নাম মো. অনিক (১৬)। সে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। মজিবুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে অনিক শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে একটি প্লোট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত কিশোর তার হাত খুলে বাড়িতে নিয়ে আসার পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হয়। এসময় শিশুটি খেলতে গিয়ে ব্যথা পেয়েছে বলে জানায় ওই কিশোর। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে এদিন রাতে ভুক্তভোগী শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আইনের আশ্রয় না নেওয়ার জন্য বিএনপি নেতা মজিবুর দলীয় প্রভাব দেখিয়ে চাপ দেয় বলে দাবি করেছেন ভুক্তভোগীর বাবা।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন খোকন জানান, মজিবুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য। এর বাইরে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি বলেন, অভিযুক্ত কিশোরের শাস্তি চাই। সেইসঙ্গে মজিবুরের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় মেডিকেল চেক-আপ সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host