1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ খাগড়াছড়িতে পাহাড় কেটে সাবাড়, অভিযানে জব্দ মাটি কাটার গাড়ি রাজশাহীতে হামের থাবা: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বস্তি ফিরছে না বাজারে, মুরগি সবজি চড়া, ডিম ডজনে বেড়েছে ১০ টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানীর বাজারে স্বস্তি যেন ফিরছেই না। ঈদুল ফিতরের দুই সপ্তাহ আগেই নিত্যপণ্যের দাম বাড়া শুরু হয়েছিল। সব ধরনের মুরগির দাম হঠাৎ করে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। সবজির দামও ছিল চড়া। বাজারে এখনো সেই আগের দামেই সেসব পণ্য বিক্রি হচ্ছে। মুরগির দাম সামান্য কমলেও এখনো সাধারণ মানুষের নাগালে আসেনি। উল্টো সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ডিমের দামেও ঊর্ধ্বগতি। তবে পিঁয়াজের দাম সামান্য কমেছে।বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ আগের চেয়ে বেশি। তাই সবজি থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম সামান্য বেড়েছে। যেসব পণ্য আগে থেকে মজুত ছিল সেগুলোর দাম বাড়েনি।গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগি এখন কেজিতে ১৮০-১৯০, সোনালি কক ৩৪০-৩৫০, সোনালি হাইব্রিড ৩২০, লাল লেয়ার ৩২০-৩৩০, সাদা লেয়ার ২৯০ ও দেশি মুরগি ৬৮০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ফার্মের ডিম ১২০ টাকা। গরুর মাংস ৮০০-৮৫০   ও খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গোল ও লম্বা দুই ধরনের বেগুনই ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মরিচ ১২০-১৩০, পেঁপে ৪০ ও মিষ্টিকুমড়া ৫০-৬০, আলু ২০, করলা ৮০-১০০, বরবটি ৮০-৯০, ঢ্যাঁড়শ ৮০, চিচিঙ্গা ৭০-৮০, পটোল ৮০-১০০, ধুন্ধল ৭০-৮০, টম্যাটো ও শসা ৫০-৬০ ও শজিনার কেজি ১২০ টাকা। মাঝারি মানের লাউয়ের পিস ৮০-১০০ টাকা। মানভেদে লেবুর হালি ৪০-৫০ টাকা। পিঁয়াজের কেজি ৩৫-৪০ টাকা। চালের মধ্যে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট ৮৫-৮৮, রশিদ ৭৫-৮০, নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ আর দামি মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। চিকন মসুর ডালের কেজি ১৫০-১৫৫, মোটা মসুর ৯০-১০০, বড় মুগ ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, মাষকলাই ১৮০ এবং বুটের ডাল ১১৫ টাকা।রুই মাছ ৩০০-৩৫০, কাতলা ৩২০-৩৫০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host