1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে রয়টার্স জানিয়েছে।

পাম বন্ডির কাজ নিয়ে হতাশা এবং যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্ত সামলানো ইস্যুতে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বন্ডির জায়গায় নিয়োগ পাবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। আগে তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।

বন্ডিকে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ পদে নতুন চাকরি দেওয়া হবে বলে ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে বরখাস্ত করার কোনও সুনির্দিষ্ট কারণ জানাননি ট্রাম্প।

অন্যদিকে, বড় ধরনের রদবদল হয়েছে পেন্টাগনের শীর্ষ পর্যায়েও। মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন অবশ্য বিষয়টিকে স্বাভাবিক অবসর হিসেবে উল্লেখ করেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host