1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা বাতিল করলো কাতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৮ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ (পৌঁছানোর পর পাওয়া) ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। কাতারের নির্দেশনা দোহায় অবস্থিত পাকিস্তান এম্বাসি গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

পাকিস্তানিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগ রয়েছে কাতারে। অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিলের পেছনে এই কারণটিকে প্রাধান্য দিয়েছে দেশটির সরকার, এমনটাই জানিয়েছে সূত্র।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে ভিসা ছাড়া কাতারে পৌঁছে বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টার থেকে ‘অন অ্যারাইভাল’ ভিসা নেওয়ার সুযোগ ছিল পাকিস্তানের নাগরিকদের জন্য।

তবে বর্তমান পরিস্থিতির কারণে এই সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে আগে থেকে ভিসা সংগ্রহ না করে কাতারে পৌঁছালে পাকিস্তানের নাগরিকদের ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা, জটিলতা বা বিভিন্ন ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা আপাতত স্থগিত রয়েছে। তাই যেকোনো ধরনের সমস্যা এড়াতে কাতারে ভ্রমণের আগে অবশ্যই যথাযথ ভিসা সংগ্রহ করতে হবে।’

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে কাতার ভ্রমণের ক্ষেত্রে পাকিস্তানের নাগরিকদের জন্য আগাম ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে একটি নতুন ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে শুধু ‘বিদ্যমান পরিস্থিতি’ উল্লেখ করা হয়েছে, তবে নির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। যদিও দেশটিতে পাকিস্তানি নাগরিকরা উগ্র মতাদর্শ প্রচার করে আসছে দীর্ঘদিন ধরে, এমন অভিযোগ রয়েছে।

এমনকি এ কারণে পাকিস্তানি নাগরিকদের ধরপাকড় এবং দেশে ফেরত পাঠানোর ঘটনাও রয়েছে।

এদিকে কাতারে যেতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের সরকারি ও দাপ্তরিক মাধ্যমগুলোর ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসা সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস জানিয়েছে, কাতারে অবস্থানরত বা ভ্রমণে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। তবে যাত্রার আগে ভিসাসহ সব প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নিশ্চিত করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host