1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই: নজরুল ইসলাম মঞ্জু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮১ সময় দর্শন

তেরখাদা প্রতিনিধি :

দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই। আজ মঙ্গলবার সকালে নগরীর ১৬নং ওয়ার্ড কার্যালয় অডিটরিয়ামে আয়োজিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘‘লাইভলীহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (সিআইডিসিএ) প্রকল্পের আওতায় এ পুষ্টি সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রকল্পের আওতায় নগরীর ১৬ টি (১, ২, ৩, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ২০ ও ২৫) ওয়ার্ডের ১৮টি সিডিসিতে পুষ্টি সহায়তা কার্যক্রমের পাশাপাশি শিা ও ব্যবসা সহায়তাসহ দতা উন্নয়নে প্রশিণ ও উপকরণ সহায়তা, কিশোরীদের হাইজিন কিডস, অগ্নি নির্বাপক যন্ত্র এবং সোলার লাইট স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য এলাকা নির্বাচন এবং কমিউনিটির সুবিধাভোগীদের তালিকা অনুমোদন হয়েছে। প্রকল্পের আওতায় ৮’শ ৩৪ জন সুবিধাভোগীকে পুষ্টি সহায়তা দেয়া হচ্ছে।

একইসাথে ২’শ ১০ জন কিশোরীকে হাইজিন কিডস ও ৮’শ ৩৪ জন শিার্থীকে সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দতা উন্নয়ন প্রশিণের আওতায় ৪৪ জন বেকার মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ এবং বিধবা/স্বামী পরিত্যক্ত ৫৩ জন নারীকে সেলাই প্রশিণের জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ও অন্ধকারের দুর্ঘটনা ঘটতে পারে এরকম এলাকায় সোলার লাইট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেসিসি প্রশাসক আরো বলেন, সুবিধাবঞ্চিত নারীদের বিশেষ মার্যাদা প্রদানের লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন। ইতোমধ্যে মহানগরীর ১টি ওয়ার্ড এলাকায় বাস্তবায়নের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে স্বচ্ছতার সাথে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। ফলে কিছুটা হলেও নারীদের স্বস্তি ফিরে আসবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র ১৬ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করেন। এ উদ্যোগ নগরীর দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে কেসিসি প্রশাসক কেসিসি’র রাজবাঁধ ট্রেন্সিং গ্রাউন্ডের বর্তমান অবস্থা এবং সেখানে নির্মাণাধীন কিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগিত সরেজমিন পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host