1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে ১৪ শিশু হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে গত কয়েক দিনে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর রেকর্ড নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে এখনো শিশুদের মাঝে হামে আক্রান্ত হওয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই দুই-একজন করে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্ত শিশুদের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এলেই বোঝা যাবে, তারা হাম আক্রান্ত কিনা। জেলার স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক রয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুরে দুই হাসপাতালে সোমবার পর্যন্ত মোট ১৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে। স্বাস্থ্য বিভাগ হাম-রুবেলাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান করে। সরকারি হিসাব অনুযায়ী ৯৫ ভাগ শিশুকে এ টিকা দেওয়া হয়। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার জরিপে এটি ৮৪ পার্সেন্ট বলা হয়েছে। এই ১৬ পার্সেন্ট শিশু বাদ পড়ছে, যাদের হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।

তিনি জানান, প্রতি বছর সরকার শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে নরমাল ভ্যাকসিন দিয়ে আসছে। তবে গত ৬ থেকে ৭ বছর যাবত কোনো ক্যাম্প হচ্ছে না। বাদপড়া শিশুদের ক্যাম্পিং করে টিকা দেওয়া হলে একটি প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host