1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রেমিকের মুক্তির দাবিতে মোবাইল টাওয়ারে তরুণী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৭ সময় দর্শন
প্রতীকী ছবি

পুরানো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রেমিক। তাঁর মুক্তির দাবিতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক তরুণী। সোজা গিয়ে উঠেছেন একটি মোবাইল টাওয়ারে। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জের ভোরে থানার বাসিন্দারা। এ ঘটনা এলাকাজুড়ে বেশ আলোড়ন তৈরি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পুরোনো একটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই তরুণীর প্রেমিককে গ্রেপ্তার করে। এ খবর পাওয়ার পর তরুণীটি মানসিকভাবে ভেঙে পড়েন। কী করবেন ভেবে না পেয়ে গ্রামেরই একটি মুঠোফোন টাওয়ারে উঠে পড়েন তিনি। সেখান থেকে ঘোষণা করেন, প্রেমিককে মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি নামবেন না। এ ঘটনা জানাজানি হতেই আশপাশের অনেক গ্রাম থেকে মানুষ বিষয়টি দেখতে ছুটে আসে। গ্রামের মানুষ তাঁকে টাওয়ার থেকে নেমে আসার জন্য বারবার অনুরোধ করলেও তা বিফলে যায়। পরে ভোরে থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। তাঁকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টাও শেষ পর্যন্ত বিফলে যায়। প্রেমিকের মুক্তির দাবিতে অনড় অবস্থান জানান ওই প্রেমিকা। পরে পরিস্থিতি শান্ত করতে গ্রেপ্তার প্রেমিককেই ঘটনাস্থলে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। তাতেও কাজ হয়নি; তরুণীর দাবি, প্রেমিককে মুক্তি দিতেই হবে। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসীর কয়েক ঘণ্টার চেষ্টায় টাওয়ার থেকে নেমে আসেন সেই তরুণী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host