1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মুনিরের সঙ্গে জরুরি বৈঠকের পরেই ইরানকে হুঁশিয়ারি সৌদির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৮ সময় দর্শন
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সৌদি কর্মকর্তা

 

অনলাইন ডেস্ক

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানকে ‘ভুল হিসাব’ না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। শনিবার (৭ মার্চ) তিনি এই সতর্কবার্তা দেন। খবর বার্তাসংস্থা এএফপি’র। শনিবার ভোরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন এমন একটি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছেন তারা। এ ছাড়া একটি বড় তেলক্ষেত্রকেও ড্রোন হামলা থেকে রক্ষা করা হয়েছে। এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর হামলার পর পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই উপসাগরীয় এলাকায় হামলা জোরদার করেছে ইরান। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুবা তেল শোধনাগারে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রিন্স খালিদ বলেন, তারা ‘সৌদিতে ইরানি হামলা এবং তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি যে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে। আমরা আশা করি ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং কোনো ভুল হিসাব করা থেকে বিরত থাকবে।’

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। পরে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, একই ঘাঁটিতে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। সেটিও প্রতিহত করা হয়েছে।

সরকারি এই সংবাদ সংস্থাটি আরও জানায়, আমিরাত সীমান্তের কাছে শায়বাহ তেল ক্ষেত্রে একের পর এক ড্রোন হামলা চালানো হয়েছিল। সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রিয়াদের পূর্ব দিকে পৃথক আরেকটি ড্রোন হামলার চেষ্টাও নসাৎ করে দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host