1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় হিলিতে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা টাঙ্গিয়ে না রাখার অপরাধে ৩ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণের অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যের বাজার দর সহনীয় রাখতে উপজেলা জুড়ে এমন অভিযান চালু রাখার সিদ্ধান্তের অংশ হিসাবে আজ এই জরিমানা করা হয়। ২৩ ফেব্রুয়ারি (সোমবার ) দুপুরে হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অর্থদন্ড করা হয়। সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির আহমেদ পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে টাঙ্গানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় উক্ত ৩ টি দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন দোকানিকে ১ হাজার ৬ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় হাকিমপুর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ বলেন,পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, আইন অমান্য করলে অর্থদন্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host