1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খুলনা-৪ আসনে বিজয়ের পর মন্ত্রিসভায় হেলালকে চান এলাকাবাসী, জোরালো হচ্ছে দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ সময় দর্শন
খুলনাতেরখাদা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন-এ ধানের শীষের বিজয়ের পর তেরখাদা, রূপসা ও দিঘলিয়া জুড়ে নতুন প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় আলোচনা চলছে—নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন কি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্ভাব্য প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে এ দাবি তুলেছেন। তাদের ভাষ্য, স্বাধীনতার পর থেকে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া রাজনৈতিকভাবে প্রত্যাশিত গুরুত্ব পায়নি; অবকাঠামো, কর্মসংস্থান ও মৌলিক সেবাখাতে উন্নয়নও ছিল ধীরগতির। এবারের নির্বাচনে ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমে পরিবর্তনের বার্তা দিয়েছেন ভোটাররা।
দলীয় নেতাকর্মীরা বলছেন, তিন উপজেলার ভোটারদের সম্মিলিত সমর্থনেই আজিজুল বারী হেলালের বিজয় নিশ্চিত হয়েছে। সরকার গঠন হলে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রত্যাশা এখন তৃণমূলের প্রধান আলোচ্য বিষয়। দলীয় একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে অভ্যন্তরীণ আলোচনায় তার নামও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রূপসা উপজেলার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু বলেন, “আমাদের অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন আকাঙ্ক্ষা রয়েছে। হেলাল ভাইকে মন্ত্রী করা হলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
সৌদি আরবপ্রবাসী তেরখাদার বাসিন্দা খান সিরাজুল ইসলাম বলেন, “এবার আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছি উন্নয়নের প্রত্যাশায়। হেলাল ভাইকে মন্ত্রিসভায় দেখতে পারলে এলাকাবাসীর আশা আরও দৃঢ় হবে।”
তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী বলেন, “সম্ভাব্য মন্ত্রিসভায় যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আমাদের নেতা আজিজুল বারী হেলালের নামও শোনা যাচ্ছে। তৃণমূলের কর্মী-সমর্থকদের চাওয়া—তিনি যেন দায়িত্ব পান।”
প্রতিক্রিয়ায় আজিজুল বারী হেলাল বলেন, “এলাকাবাসী উন্নয়নের প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছেন। সেই প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। মন্ত্রিসভায় থাকা না-থাকা সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্তের বিষয়।”
তিনি আরও জানান, সরকার গঠন ও শপথের পরই মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা জানা যাবে এবং আগাম কোনো নিশ্চয়তার প্রশ্ন নেই।
খুলনা-৪-এ বিজয়ের পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও দলীয় পর্যায় থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষার আহ্বান জানানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে প্রচারণা চালাচ্ছেন সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host