1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ষড়যন্ত্র রুখতে ভোটই বড় অস্ত্র: তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ সময় দর্শন
ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন । আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচনের প্রত্যাশা এবং দলীয় অগ্রাধিকার নিয়ে কথা বলেন।

ভোট দেওয়ার পর তারেক রহমান জানান, দেশের সব প্রান্তের খবর এখনো তার কাছে পৌঁছায়নি। তবে গত রাতে দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর তারা পেয়েছেন। তিনি বলেন, ‘গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যা মোটেও কাম্য নয়। তবে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোরভাবে সেই পরিস্থিতি দমন করেছে। আমি বিশ্বাস করি, দেশের মানুষ যদি আজ দলে দলে কেন্দ্রে এসে ভোট দেন, তবে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’ ভোটের ফলাফল কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘মাত্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনই শেষটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি ইনশাআল্লাহ অত্যন্ত আশাবাদী। জনগণের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’ নির্বাচনে জয়লাভ করলে বিএনপির প্রধান লক্ষ্য কী হবে, তা স্পষ্ট করেন তারেক রহমান। তিনি জানান, তাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সাধারণ মানুষ যেন দেশের যেকোনো প্রান্তে নিজেকে নিরাপদ মনে করেন এবং নির্ভয়ে চলাচল করতে পারেন, সেটি নিশ্চিত করাই হবে তাদের মূল কাজ। দেশের অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারবে না। আমাদের নির্বাচনী ইশতেহারে নারীদের মূল্যায়ন ও ক্ষমতায়নের বিষয়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার গঠন করতে পারলে প্রথম দিন থেকেই আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করব। এর আগে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহামন গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন। তারেক রহমান বলেন, আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন। বিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host